কেন্দ্রের বাইরে উৎসাহের ছোঁয়া, পরীক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে ছাত্রদলের উদ্যোগ

বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে কেক ও খাবার পানি বিতরণ করেছে ছাত্রদল।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চুলকাটি এলাকার ঘনে শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের হাতে কেক ও খাবার পানি তুলে দেন এবং তাদের সফলতা কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মনোবল বাড়াতে উৎসাহব্যঞ্জক কথা বলেন তারা।
বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিবের উদ্যোগে এবং রাখালগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুসের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
পরীক্ষার্থীরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, এতে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং পরীক্ষার পরে কিছুটা স্বস্তি পেয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নোবিপ্রবি গ্রন্থাগারে বৈধ আমদানিকৃত বই ফেরত দেওয়ার অভিযোগ আর্থিক ক্ষতির শঙ্কায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বৈধভাবে