বৃহস্পতিবার,২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

​লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন,সনদ ও সেলাই মেশিন বিতরণ

দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ ও দেশের সমবায় সেক্টরে এক মাত্র “ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত” সমবায় সমিতি ​বান্দরবানের লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোর্স (সিইউডিসিসি) পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
 সমাপনী দিনে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ এবং  নারী সেলাই প্রশিক্ষণে উত্তীর্ণদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।২৭ এপ্রিল সোমবার লামা ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
​নেতৃত্বের দক্ষতায় সমবায়ের সাফল্য
​অনুষ্ঠানে প্রশিক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব হুমায়ুন খালিদ। তিনি তার বক্তব্যে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, “দক্ষ নেতৃত্বই একটি ক্রেডিট ইউনিয়নকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। সিইউডিসিসি কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান সমবায়ীদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।”
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন। তিনি স্থানীয় পর্যায়ে মৌচাক ক্রেডিট ইউনিয়নের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবায় এগিয়ে আসতে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
​পাঁচ দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণের সমাপনী দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়,​সিইউডিসিসি কোর্সটি মূলত সমবায় সমিতির পরিচালনা পর্ষদের সদস্যদের সুশাসন, হিসাব ব্যবস্থাপনা, অডিট এবং কৌশলগত পরিকল্পনা বিষয়ে দক্ষ করে তোলার একটি আন্তর্জাতিক মানসম্পন্ন কর্মসূচি। এবারের কোর্সে প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন,
​জনাব হুমায়ুন খালিদ,​জনাব এমদাদ হোসেন মালেক,​জনাব মোঃ ছাদিকুর রহমান,​জনাব এম. জয়নাল আবেদীন।
​মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর প্রতিষ্ঠাতা সিইও এম. জয়নাল আবেদীন জানান,এই প্রশিক্ষণে ৩১জন্য প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের প্রশিক্ষণের ফলে সদস্যদের আমানতের নিরাপত্তা নিশ্চিত হবে এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ত্বরান্বিত হবে।
মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সেক্রেটারি হাবিবুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন