সখীপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সখীপুর উপজেলা শ্রমিকদলের আহবায়ক মো: মতিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং  টাঙ্গাইল-০৮ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: নাজিম উদ্দীন। এ সময় বক্তব্য উপস্থাপন করেন উপসচিব মুহাম্মদ আমীন শরীফ সুপন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিকদলের নেতৃবৃন্দ প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন