বাগেরহাটে দুই অভিযানে ৬৮৫০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক দুই অভিযানে মোট ৬৮৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

শনিবার (২ মে) সকালে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে বাগেরহাট সদর থানার খানজাহান আলী মাজার মোড় এলাকায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পার্বতী ট্রাভেলস লিমিটেডের একটি যাত্রীবাহী কোচ (ঢাকা মেট্রো ব-১২-৫২৯৯) তল্লাশি করে হেলপারের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তেলের ট্যাংকের পেছন থেকে ৪৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিউল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শরণখোলা উপজেলার গোলবুনিয়া আমড়াগাছি এলাকার বাসিন্দা।

এর আগে, শুক্রবার (১ মে) সকাল ১১টা ১০ মিনিটে বাগেরহাট সদর থানাধীন বিআরটিএ অফিসের সামনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের উত্তর পাশ থেকে অভিযান চালিয়ে আরও ২০০০ পিস ইয়াবাসহ বাহাদুর হাওলাদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি শরণখোলা উপজেলার রাজেশ্বর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার ও পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নোবিপ্রবি গ্রন্থাগারে বৈধ আমদানিকৃত বই ফেরত দেওয়ার অভিযোগ আর্থিক ক্ষতির শঙ্কায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বৈধভাবে