গোমস্তাপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে হাঁসের বাচ্চা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক।
রবিবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের জশৈল গ্রামে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাকের যাতাহারা শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাকের রিজিওনাল ম্যানেজার ফেরদৌস হোসেন তালুকদার, এলাকা ব্যবস্থাপক ইসরাত জাহান, আইডিপির এরিয়া ম্যানেজার শুমতি এক্কা, যাতাহারা শাখার সহকারী শাখা ব্যবস্থাপক এনামুল হক এবং গ্রাম সংগঠনের সিডিও রেহেনা জেসমিন।
উপকারভোগী শাপলা বলেন, এই সহায়তা তাদের জীবিকায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এটি বড় ধরনের ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
আয়োজকরা বলেন, হাঁস পালনকে কেন্দ্র করে প্রান্তিক পরিবারগুলো অতিরিক্ত আয় করতে পারবে, পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে স্বাবলম্বীতার পথে এগিয়ে নিতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মতিউর রহমান বলেন, “এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনে। হাঁস পালন করে তারা যেমন অতিরিক্ত আয় করতে পারবে, তেমনি পরিবারে পুষ্টির চাহিদাও পূরণ হবে। ভবিষ্যতে আরও বেশি প্রান্তিক পরিবারকে এ ধরনের সহায়তার আওতায় আনা প্রয়োজন।”
অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন