
ছুটির দিনেও উন্নয়নের মাঠে ইউএনও, নাগরিকসেবায় নজরদারি জোরদার
সরকারি ছুটির দিনেও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মাঠে ছিলেন রহনপুর পৌর প্রশাসক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। নাগরিকসেবা নিশ্চিত ও পৌর এলাকার উন্নয়নকাজের গতি ধরে রাখতে শনিবার (২৯ আগস্ট) রহনপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। ছুটির দিনেও কর্মস্থলে থেকে উন্নয়নকাজের খোঁজখবর নেওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা গেছে।






