রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার সিআর ওয়ারেন্টভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ মে) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ শাসসুজ্জোহা, এএসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান ও এএসআই (নিঃ) আবুল হাশেম সঙ্গীয় ফোর্সসহ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতার হওয়া আসামিরা হলেন আরজু শেখ, পিতা- নুহাত শেখ, গ্রাম- কাজীবাধা মোঃ বিল্লাল, পিতা- মৃত আবু তালেব (গ্রাম পুলিশ), গ্রাম- বালিয়াডাঙ্গী মোঃ নাসির, পিতা- মোঃ সাহাবুদ্দিন মিয়া, গ্রাম- বাগমারা তাদের সকলের বাড়ি রাজবাড়ী সদর থানাধীন এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের নিজ নিজ বসতবাড়ী থেকে আটক করা হয়েছে। পরে পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।




