গোয়ালন্দে ৪৮ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ২.৬১০ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এ প্রকল্পের উদ্বোধন করেন।
উদ্বোধনকৃত প্রকল্পের আওতায় উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া (কালামের বাড়ি) থেকে ফৈজদ্দিন মাতুব্বর পাড়া (সলিম মাতুব্বরের বাড়ি) পর্যন্ত ৯৩০ মিটার এবং গোয়ালন্দ নাজিরুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিশ্বনাথপাড়া বেড়িবাঁধ পর্যন্ত ১.৬৮০ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন, সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকসহ সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাবে এবং একই সঙ্গে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকার জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র আওতায় এ খাল পুনঃখনন কাজের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৮ লাখ ৭৫ হাজার ৬২ টাকা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন