জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ, অভিযুক্ত ২ ছেলে ও পুত্রবধূ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এলাকায় জমি নিজেদের নামে লিখে দিতে রাজি না হওয়ায় বৃদ্ধ পিতাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলে ও এক পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় থানাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াপাড়া এলাকার বড়হড়া গ্রামের বাসিন্দা মোঃ ফরিদ আহম্মেদ মৃধা (৫৭)-কে দীর্ঘদিন ধরে তার ছেলে জিহাদ হোসেন মৃধা ও রিয়াদ হোসেন মৃধা জমি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
ভুক্তভোগীর অভিযোগ, গত ১২ মে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তাকে লোহার পাইপ, রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। এ ঘটনায় কালীগঞ্জ থানা-এ লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জাকির হোসেন বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চান্দিনা থানা প্রেস ক্লাব এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, শপথের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্র শুরু

কুমিল্লা চান্দিনায় সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সংগঠনের