চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা নাজেম গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত যুগ্ম সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সকার ১১ টায়  উপজেলার কাকারা ইউনিয়নের  পুলেরছড়া এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করেন চকরিয়া থানা।
পুলিশ সূত্রে জানা যায়, নাজেম উদ্দিনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ গ্রেফতার নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “নাজেম উদ্দিনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে এসআই সুজনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চান্দিনা থানা প্রেস ক্লাব এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, শপথের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্র শুরু

কুমিল্লা চান্দিনায় সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সংগঠনের