
চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা নাজেম গ্রেফতার
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত যুগ্ম সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকার ১১ টায় উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করেন চকরিয়া থানা। পুলিশ সূত্রে জানা যায়, নাজেম উদ্দিনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
