সান্তাহারে এসএসসি কেন্দ্রগুলোতে অভিভাবকদের শরবত বিতরণ করেন ছাত্রদল নেতা রবিন

তীব্র গরমের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করেছেন বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলিফ রবিন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে সান্তাহারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঘুরে ঘুরে তিনি নিজ হাতে অভিভাবকদের শরবত পান করান।

এ সময় সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয় (বিপি) উচ্চ বিদ্যালয় ও হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করা হয়।

শরবত বিতরণ কার্যক্রমে ছাত্রদলের জিহাদ, ফিহান, সেলিম, তালহা, সোহান, আসিফ, সোহম, রাফিম ও জয়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তাদের এমন মানবিক উদ্যোগ গ্রহণে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন