গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্ত (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আকাশ নামে একজন আহত হয়েছে ।শান্ত গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন  দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে গুরুদাসপুর পৌর সদরের গারিষাপাড়া  গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  কাছিকাটা বাজারে শান্ত এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা করেন| স্থানীয় চাঁচকৈড় বাজারে যাওয়ার পথে গাড়িষাপাড়া গোপালের মোড়ে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৯৮৩) তাদের ধাক্কা দেয়। এতে শান্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন| আহত আকাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেয়া হয়েছে।

এ ঘটনায় ট্রাকসহ চালক শাহীনকে আটক করেছে পুলিশ|  ট্রাকটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা| চাচকৈর বাজারের ব্যবসায়ী মো. তারেক বলেন- ট্রাকটি আমার, হেলপার চালাচ্ছিল। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে। এলাকাবাসী জানান, স্থানীয়ভাবে হেলপাররা ট্রাক চালাতে গিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মজুরুল আলম বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন