লালমনিরহাটে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’

ভূমিসেবা কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে লালমনিরহাটে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড করতে ভূমি মন্ত্রণালয় নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অনলাইনভিত্তিক ভূমিসেবা সম্পর্কে ধারণা দিতে দেশব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন করবেন। লালমনিরহাট জেলা পর্যায়ে জেলা পরিষদ অডিটোরিয়াম (নতুন)-এ মেলার আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবেন এবং আধুনিক ভূমিসেবা গ্রহণের সুযোগ পাবেন।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন অনলাইন সেবা, নামজারি আবেদন, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর সংক্রান্ত তথ্যসেবা প্রদান করা হবে। পাশাপাশি নাগরিকদের অনলাইনে ভূমি ব্যবস্থাপনা ব্যবহারে উদ্বুদ্ধ করতে বিভিন্ন স্টল স্থাপন করা হবে।
মেলার অন্যতম উদ্দেশ্য হলো—
ভূমিসেবা অটোমেশন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি,
নাগরিকদের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়া,
অনলাইন ভূমিসেবা ব্যবস্থার ব্যবহার সহজ করা,
ভূমি সংক্রান্ত অভিযোগ ও জটিলতার সমাধানে সহায়তা প্রদান এবং
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনগণের দক্ষতা বৃদ্ধি করা।
জেলা পর্যায়ের কর্মসূচি অনুযায়ী, ১৯ মে সকালে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেলার উদ্বোধনী কার্যক্রম শুরু হবে। এছাড়া কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রাখা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, এ মেলার মাধ্যমে নাগরিকদের মধ্যে ডিজিটাল ভূমিসেবা গ্রহণে আগ্রহ বাড়বে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধুপাখোলা ব্রিজের ধীরগতির কাজে চরম ভোগান্তি সামান্য বৃষ্টিতেই কাদার সাগরে পরিণত হচ্ছে সিমনা-বি.বাড়িয়া সড়ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ সিমনা-বি.বাড়িয়া সড়কের ধুপাখোলা এলাকায় নির্মাণাধীন একটি

সিলেটের কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আগাম সতর্ক করে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন

কোম্পানীগঞ্জের ধলাই দক্ষিণ বালু মহাল ইজারাকে কেন্দ্র করে ২ নং