মঙ্গলবার,৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মোংলায় পরিবেশ প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা সিল-স্ট্যাম্পসহ টুকু শেখ গ্রেফতার

মোংলা-রামপাল (বাগেরহাট-৩) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে টুকু শেখ (৩৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতিমন্ত্রী নাম ও পদবি অপব্যবহার করে এলাকায় অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ এই চক্রের সন্ধান পায়। পরবর্তীতে পুলিশের আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির সঠিক অবস্থান সনাক্ত করে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে টুকু শেখকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে পরিবেশ প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি ভুয়া সিল এবং স্ট্যাম্প জব্দ করা হয়।
মোংলা থানার (ওসি) আতিকুর রহমান  জানায়, প্রতারণার ঘটনায় গ্রেফতারকৃত টুকু শেখের নাম উল্লেখসহ ঘটনার সাথে সরাসরি জড়িত পলাতক অপর দুই আসামির বিরুদ্ধে মোংলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
 চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আগুনে পুড়ে সর্বস্ব হারালেন ৭৩ বছরের বিশ্বমিত্র ত্রিপুরা, ক্ষয়ক্ষতি প্রায় সাড়ে ৩ লাখ টাকা

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের ধুপানিছড়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে

কুয়াকাটা লোডশেডিংয়ে অতিষ্ঠ পর্যটক, হোটেল- রিসোর্ট মালিক, রেস্তোরাঁ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা

কুয়াকাটায় দেশের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত ও পর্যটনকেন্দ্র  পর্যটকদের নির্বিঘ্ন সেবা

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাস ও ইন্টার্নি হলের সামনে ময়লার ডাস্টবিন অপসারণের জোর দাবি

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাস এবং ইন্টার্নি ছাত্রদের