বাগেরহাটের রামপালের রাজনগর এলাকায় ৩২১ জন শিক্ষার্থীর মাঝে নানা ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। রবিবার দুপুরে রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিঃ এর প্রকল্প প্রধান অভিষেক কুমার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিঃ এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম, উপ-মহাব্যবস্থাক জি,এম তরিকুল ইসলাম ও মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিঃ এর প্রকল্প প্রধান অভিষেক কুমার বলেন, এ এলাকার সার্বিক উন্নয়নে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র অতীতে যেমন এখানকার মানুষের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। #

