রাজনৈতিক প্রতিহিংসা জের: বিএনপি নেতার হামলায় জামায়াত কর্মীর মায়ের মৃত্যু

আজ সন্ধ্যায় বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ড (ফুলচান চৌধুরী বাড়ী)এলাকার নিজ বাড়িতে জামায়াত কর্মী মিজানের উপর অতর্কিত হামলা চালায় পৌর বিএনপির সদস্য সচিব মানিক। এই সময় মিজানের মা তার সন্তানকে রক্ষা করতে আসলে তাকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয় মানিক। বয়োবৃদ্ধা নারীকে দ্রুত উদ্ধার করে প্রথমে বোয়ালখালীর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করেন।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এলাকাবাসীদের ভাষ্যমতে মানিক তার নিজের লাটিয়াল ক্যাডার বাহিনী দিয়ে আগেও কয়েকবার হামলা করে মিজান ও তার পরিবারের উপর। প্রত্যক্ষদর্শী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ঘটনার পর পালাতে গিয়ে পড়ে তার মাথা ফেটে যায়। সে এখন ঐ টাকে পুঁজি করে ঘটনা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে।”
মৃতার ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এলাকাবাসী এই রাজনৈতিক প্রতিহিংসার জেরে মিজানের মাকে হত্যার মতো ঘৃণ্য কাজের  জন্য মানিকের ফাঁসির দাবী জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন