লালমনিরহাটে চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ে নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে।
রোববার (১৬ আগস্ট) লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বড়দের সম্মান করতে হবে এবং শিক্ষার্থীদের শিষ্টাচার ও ভদ্রতা বজায় রাখতে হবে। কোনো শিক্ষকের সঙ্গে বাজে ভাষায় কথা বলা কখনোই গ্রহণযোগ্য নয়।
অনুষ্ঠানে সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৈলাস বর্মনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৬ লাখ টাকা ব্যয়ে স্থাপিত আধুনিক কম্পিউটার ল্যাবে ৬টি কম্পিউটার রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান ও কম্পিউটার শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পাকুুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি পালন করা হয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের