চন্দনাইশে মাদকের বিরুদ্ধে বর্ণাঢ্য র‌্যালি

চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের পশ্চিম বাইনজুরী (মৌলভীবাজার) এলাকায় “পশ্চিম বাইনজুরী রিভাইভ ফাউন্ডেশন” এর উদ্দ্যোগে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এই গণমিছিলে এলাকার সচেতন যুবকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। জানা যায়, দীর্ঘদিন ধরে পশ্চিম বাইনজুরী এলাকায় মাদকসেবীদের ও মাদক ব্যবসায়ীদের উৎপাতে এলাকায় বিভিন্ন ধরনের খারাপ কাজের পরিমাণ বাড়লেও প্রশাসনের কোনো উদ্দ্যোগ না দেখে পশ্চিম বাইনজুরী রিভাইভ ফাউন্ডেশন এলাকা থেকে মাদক কারবারিদের বিতাড়িত করে মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের জন্য কাজ শুরু করে। মাদকসহ একের পর এক মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মাদকসহ আটক করে প্রশাসনের হাতে হস্তান্তর করা হলেও এলাকায় মাদকের কারবার বন্ধ নাহ হওয়ায় বৃহৎ পরিসরে সকলকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই গণমিছিল করা হয় বলে জানিয়েছেন “পশ্চিম বাইনজুরী রিভাইভ ফাউন্ডেশন” এর সদস্যরা। মাদকমুক্ত সুন্দর একটি সমাজ গঠনের জন্য এলাকাবাসীর এবং প্রশাসনের সাহায্য চেয়েছেন তারা। এই গণমিছিলে প্লেকার্ড হাতে দেখা যায় ” মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি, সুন্দর বাংলাদেশ গড়ি” “আজকের সচেতনতা, আগামী দিনের নিরাপদ প্রজন্ম” সহ আরো নানা স্লোগান।

মাদক যুব সমাজকে তিলে তিলে শেষ করে দিচ্ছে এবং সমাজে নানা ধরনের অপরাধের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে তাই মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের ও প্রশাসনের সাহায্য কামনা করেছেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন