
আজ সোমবার (১৭ই আগস্ট)সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড় শহীদ হাসান চত্বরে অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনাকারীরা পুনরায় একত্রিত হয়।
তাদের দাবি পৌর প্রশাসক তাদেরক কৌশলে ব্যবসা-বাণিজ্য করা থেকে উচ্ছেদ করে। তাদেরকে পুনরায় পুনর্বাসন করতে হবে।
উল্লেখ্য যে, চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড় শহীদ হাসান চত্বরে অবৈধভাবে ফুটপাথ দখল করে কিছু ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার কার্যক্রম দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল।
এতে জনগণের চলাচল বিভিন্ন ঘটতো এ অবস্থায় পৌর প্রশাসকের উদ্যোগে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করে সেখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ করে।
সোমবার সকাল থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা পুনরায় পুনর্বাসনের জন্য বিক্ষোভ মিছিল মানববন্ধন এবং চুয়াডাঙ্গার চৌরাস্তার প্রধান সড়ক ব্যারিকেড দেয়। এতে করে চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে তীব্র যানজট ও জনসাধারণের চলাচল বিঘ্ন ঘটে।
পুলিশ প্রশাসন বিষয়টি সতর্কতার সাথে হ্যান্ডেল করেন এবং জনদুর্ভোগ কমাতে জনগণের স্বার্থে বিক্ষোভ কারীদের রাস্তা থেকে সরিয়ে দেন।




