‎হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
‎শনিবার (২২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
‎এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার মাকসুদা,
‎হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. এয়াসিন হাসিব খানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‎স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হোসেনপুর উপজেলায় মোট ১৪৫টি কেন্দ্রে প্রথম ডোজের কলেরা টিকাদান কার্যক্রম চলবে। গর্ভবতী নারী ছাড়া ১ বছর বা তার বেশি বয়সী সকল মানুষ এ টিকা কর্মসূচির আওতায় থাকবেন।
‎সংশ্লিষ্টরা জানান, কলেরার মতো পানিবাহিত রোগ প্রতিরোধে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলায় কলেরা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভুরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষকের বিরুদ্ধে গুদাম ভেঙে ১৯০ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার অভিযোগ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চাহিদামতো সার না পাওয়ায় বিক্ষুব্ধ কৃষকেরা একটি বিসিআইসি