
হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে হোসেনপুর উপজেলার চরপুমদীতে অবস্থিত হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে সংসদ সদস্যকে বরণ করে নেন। বিদ্যালয়ের সভাপতি আবু হানিফ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন






