পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

বুধবার ২৬ আগস্ট ২০২৬ সকালে আহলে সুন্নত ওয়াল জামা’য়াত, দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে তিনি ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের কোনো মাজার, পীরের তরিকা বা ধর্মীয় স্থানে ভাঙচুর করতে দেওয়া হবে না। কোনো মাজার ধ্বংসের চেষ্টা হলে তারা ঘরে বসে থাকবেন না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য দিকনির্দেশনা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তাঁর দেখানো পথ ও আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

৫ বছরে ২৫কোটি চারা রোপণ স্থানীয় লোকদের সমন্বয় করার জন্যই সামাজিক বনায়ন করা হয়েছে-পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

পরিবেশ বল ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আপত্তি শুনানির আগেই খালিদের ১ কোটি ৩১ লক্ষ টাকার চেক প্রদান – ৬০ লাখ টাকা ঘুষ গ্রহন- অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার প্রধান অফিস