ভুয়া সিআইডি সেজে নারী অপহরণের চেষ্টা: মাগুরায় নারীসহ আটক ৭

মাগুরার শ্রীপুরে ভুয়া সিআইডি সদস্য সেজে এক নারীকে অপহরণ চেষ্টার অভিযোগে নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নাকোল পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন একটি নোয়া মাইক্রোবাসে কয়েকজন ব্যক্তি এলাকাটিতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। পরে মাগুরার পুলিশ সুপার মো. আজাদ হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খায়রুল হাসানের নেতৃত্বে তাৎক্ষণিক একটি অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান পরিচালনাকালে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্ট করলে এই সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ‘সিআইডি’ লেখা ৪টি জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, অপহরণের কাজে ব্যবহৃত ১টি নোয়া মাইক্রোবাস এবং ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন:

  • ​মোছা. আসামা খাতুন (৩১)
  • ​মো. হাসানুজ্জামান শাহান (২৮)
  • ​মো. ওসমান গনি (২৫)
  • ​সালমান শাহ (২৫)
  • ​মো. ছাব্বির হোসেন (২২)
  • ​মো. সারিক (২৩)
  • ​মো. আল আমিন হোসেন (২২)

​পুলিশ জানায়, আটকরা সিআইডি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে অপহরণের ছক একেছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুমিল্লা বুড়িচং ময়নামতিতে মাদকবিরোধী র‍্যালি: সভাপতি সালাউদ্দিন ও বিএনপি নেতাকর্মীদের হুংকার এবং ওসি লুৎফুরের কড়া বক্তব্যে কাঁপল সাবের বাজার, মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা

“মাদকের কালো থাবায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস হতে দেবো না;