লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান উন্নয়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) লক্ষ্মীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

তাছকিন হোসেন রবিন এর সঞ্চালনায় ও লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এ.কে.এম. মাহমুদ রিয়াজ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, প্রধান আলোচক হিসেবে উপস্থি ছিলেন সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির, কেন্দ্রীয় কমিটির সদস্য সিয়াম রশিদ, কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য জাহাঙ্গীর আলম রাজু এবং কেন্দ্রীয় ইউনিটের সদস্য মো. জামাল উদ্দিন খান, পিআইবি’র প্রশিক্ষক ও পরিচালক শরিফুল ইসলাম শাকিল, লক্ষ্মীপুর সেলের সহকারী পরিচালক (সেল প্রধান) মো. আব্দুল মালেক, লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবির হোসেন রাকিব সহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকদের কাজ করা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা এবং তাঁদের কাজের অধিকার রক্ষা করা এখন সময়ের দাবি। নিজেদের অধিকার আদায় ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে সকল গণমাধ্যমকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় অতিথিবৃন্দরা আরও বলেন, সাংবাদিকদের সামাজিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ আয়োজনের ওপর জোর দিতে হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে দুস্থ-অসহায়, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী

লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার