
কুষ্টিয়ার মিরপুরে প্রতিবেশী এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুজিবুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) কুষ্টিয়ার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মিরপুর থানা পুলিশ অভিযুক্ত মুজিবুল হককে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ওই নারীর প্রতিবেশী চাচী সম্পর্কের হন। ঘটনার দিন সুযোগ বুঝে তিনি ওই নারীর সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন এবং একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে মিরপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত মুজিবুল হককে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, মুজিবুল হক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বলেও তারা দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এদিকে, ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
মিরপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





