১ সেপ্টেম্বর ঘিরে পিরোজপুর-২ এ সোহেল মঞ্জুরের কঠোর বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় অনুষ্ঠানের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান, চাঁদা দাবি, চাঁদা আদায় কিংবা অর্থ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রাক্কালে এক বার্তায় এ বিষয়ে কঠোর সতর্কতা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর, এমপি। কাউখালী–নেছারাবাদ–ভান্ডারিয়ায় দলীয় শৃঙ্খলা মানার নির্দেশ দিয়েছেন কঠোর ভাবে।
তিনি বলেন, দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ চাঁদা বা অর্থ সংগ্রহের মতো কর্মকাণ্ডে জড়িত হলে অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, সুবিধাবাদী কর্মকাণ্ড, ব্যক্তিস্বার্থ হাসিল কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
দলের শৃঙ্খলা, নীতি ও ভাবমূর্তি রক্ষায় নেতাকর্মীদের দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানিয়ে আহম্মদ সোহেল মনজুর বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।”
দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় নীতির প্রতি অবিচল থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি এ বার্তায় বিশেষ আহ্বান জানানো হয়েছে।।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

৫ বছরে ২৫কোটি চারা রোপণ স্থানীয় লোকদের সমন্বয় করার জন্যই সামাজিক বনায়ন করা হয়েছে-পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

পরিবেশ বল ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম