বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির

বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগরা বাইপাস রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের এ লংমার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য,আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা দলীয় দাবি নিয়ে আন্দোলনে নামিনি। আমরা গণভোটের গণরায় নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছি।’

এরপর তিনি বলেন, ‘বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে। আন্দোলন সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে এ পথসভার আয়োজন করা হয়।

এর আগে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে লাখো জনতার উপস্থিতিতে উদ্বোধনী সমাবেশ করে ১১ দলীয় ঐক্য। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে। এ সময় তেজগাঁও, মহাখালী, বনানী, খিলক্ষেত, উত্তরা ও টঙ্গীতে হাজার হাজার নারী-পুরুষ ফুল ও স্লোগান দিয়ে বহরকে অভিবাদন জানায়। পরে গাজীপুরের ভোগরা বাইপাস রোডের পথসভায় যোগ দেয় লংমার্চের বহর।

গাজীপুরের পথসভা শেষে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে। পথে টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস রোড, সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, বগুড়ার মাটিডালি বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভায় যোগ দেবে। সবশেষ রংপুরের জিলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও লংমার্চ রুটের বিভিন্ন স্থানে গণজমায়েতস্থলে অনানুষ্ঠানিক পথসভা অনুষ্ঠিত হবে এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় সংগঠনের ১১ দলের নেতাকর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দৌলতদিয়ার ৭ ফেরিঘাটের ৫টিই বন্ধ” নাব্যতা সংকটে ভোগান্তিতে যাত্রী-চালক, বাড়ছে ফেরি পারাপারের চাপ

রাজবাড়ী জেলার গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট ক্রমেই তীব্র হচ্ছে।