চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা সেতুর নিচে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদীর মাথাভাঙ্গা সেতুর নিচে শনিবার (১৯ শে সেপ্টেম্বর) সকালে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তির লাশ দেখা যায়।
এসময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং লাশটি উদ্ধারের ব্যবস্থা করে। পরে লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দৌলতদিয়ার ৭ ফেরিঘাটের ৫টিই বন্ধ” নাব্যতা সংকটে ভোগান্তিতে যাত্রী-চালক, বাড়ছে ফেরি পারাপারের চাপ

রাজবাড়ী জেলার গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট ক্রমেই তীব্র হচ্ছে।