নাসিরনগরে হাত-পা ও মুখে টেপ মোড়ানো অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাত-পা ও মুখে টেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তিনি লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আওয়াল মিয়ার ছেলে আরজান মিয়া। পেশায় তিনি একজন অটোরিকশাচালক।
সোমবার (২১ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে নাসিরনগর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি টাইলসের দোকানের পাশে কাশবনের ঝোপের ভেতর লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি নাসিরনগর থানা পুলিশকে জানান।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে ঘটনাস্থলটি ক্রাইম সিন হিসেবে সংরক্ষণ করেন। লাশের হাত, পা ও মুখ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল বলে জানা গেছে।
পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়। তিনি লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আওয়াল মিয়ার ছেলে আরজান মিয়া এবং পেশায় একজন অটোরিকশাচালক।
ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিম এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করবে। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তবে আরজান মিয়ার মৃত্যুর কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

২ কোটি ৪০ লাখের কোটচাঁদপুর-সাফদারপুর সড়ক সংস্কারে মহাদুর্নীতি: কর্মকর্তা-ঠিকাদারের চোর-পুলিশ খেলা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার অন্যতম ব্যস্ততম ‘কোটচাঁদপুর-সাফদারপুর’ সড়কের ২৬২০ মিটার কার্পেটিং