
দেবীর আগমনী বার্তায় শুরু শারদীয় দুর্গোৎসবের প্রতীক্ষা
আজ ১০ অক্টোবর—মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মহালয়ার মধ্য দিয়ে শেষ হয় পিতৃপক্ষ; সূচনা হয় দেবীপক্ষের। আর সেই সঙ্গে শুরু হয়ে যায় বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতীক্ষা। মহালয়া মানেই দেবীর আগমনী বার্তা। ভোরের আকাশে যখন শরতের সাদা মেঘ ভেসে বেড়ায়, মাঠে মাঠে কাশফুল দোলে, শিউলির ঘ্রাণে চারপাশ ভরে






