
আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া দোকান ভাড়াসহ বিভিন্ন ফি বা কর পরিশোধের ক্ষেত্রে ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। আজ বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া দোকান ভাড়ার ওপর ১৫শতাংশ সারচার্জ মওকুফ, হাল পৌরকরের উপর ১০ শতাংশ রিবেট এবং ট্যাক্স, রেইট ও ফি প্রদান পূর্বক ১৫ শতাংশ সারচার্জ এবং ১০শতাংশ রিবেট ঘোষণা করা হয়েছে। সারচার্জ মওকুফ ও বিধি মোতাবেক সকল সুুবিধা গ্রহণের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন।





