শালিখায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ পৃথিবীর প্রাণসঞ্চার ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শালিখায় বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, শালিখার উদ্যোগে উপজেলার তালখড়ি ইউনিয়নের উজগ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেনসহ আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দলনেতা-দলনেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গঙ্গারঘাট থেকে তালখড়ি ইউনিয়নের উজগ্রাম কারিগরপাড়া হয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশে মোট ১০০টি বৃক্ষরোপণ করা হয়।
রোপণ করা গাছের মধ্যে রয়েছে মেহগনি, চালতা, আমলকি, জলপাই, নিম, হরিতকি ও কাঠবাদাম। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে আনসার-ভিডিপির সামাজিক অঙ্গীকারের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জাতিসংঘে ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব মার্কিন গোয়েন্দা সংস্থার

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার