হরিপুরে সরকারি সার ডিলারশিপ নিয়োগে বিস্তর অনিয়মের অভিযোগ ও বাতিলের দাবি

‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সরকারি বিসিআইসি/বিএডিসি সার ডিলারশিপ নিয়োগে গুরুতর অনিয়ম, তথ্য গোপন ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক প্রার্থীর আবেদন বাতিল চেয়ে জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
‎অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি হরিপুর উপজেলায় সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ২নং আমগাঁও ইউনিয়নের বেলুয়া গ্রামের বাসিন্দা মো. মাসুদ রানা আবেদন করেন। তার আবেদনের বিরুদ্ধে আমগাঁও ইউনিয়নের সাধারণ জনগণের পক্ষে মো. আল আমিন সরকার নামে এক ব্যক্তি ৫ দফা অভিযোগ করেন ।
‎অভিযোগপত্রে যা উল্লেখ করা হয়েছেঃ
‎১. পেশাগত তথ্য গোপনঃ
‎ অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে পূর্ণকালীন চাকরিতে আছেন। নীতিমালা অনুযায়ী, অন্য কোনো লাভজনক পেশা বা চাকরিতে নিয়োজিত ব্যক্তি ডিলারশিপ পাওয়ার যোগ্য নয়।
‎২. অবকাঠামোগত যোগ্যতার অভাবঃ
‎নীতিমালা অনুযায়ী প্রার্থীর নিজস্ব বা দীর্ঘমেয়াদি চুক্তিকৃত উপযুক্ত পাকা গোডাউন থাকতে হবে। অভিযোগকারীদের দাবি, তার নিজস্ব কোনো বৈধ গুদাম নেই। রাজনৈতিক ও পারিবারিক প্রভাব খাটিয়ে নামসর্বস্ব ট্রেড লাইসেন্স সংগ্রহ করেছেন তিনি ।
‎৩. প্রভাব বিস্তারঃ
‎ অভিযোগে বলা হয়, উক্ত ব্যক্তি ঠাকুরগাঁও-২ আসনের বর্তমান সংসদ সদস্যের নিকটাত্মীয় (ভাগিনা) পরিচয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কমিটির ওপর অনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করিতেছেন।
‎৪. দুর্নীতির অভিযোগঃ
‎অভিযোগপত্রে দাবি করা হয়, তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ বিভিন্ন সংস্থা কর্তৃক তদন্ত চলমান রয়েছে। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ডিলারশিপ পাওয়ার অধিকার রাখেন না।
‎৫. কৃষকদের স্বার্থহানিঃ
‎এমন একজন বিতর্কিত ব্যক্তিকে ডিলারশিপ দিলে সারের কৃত্রিম সংকট, কালোবাজারি এবং সাধারণ কৃষকরা ভর্তুকির সার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
‎এ বিষয়ে অভিযোগকারী মো. আল আমিন সরকার বলেন, “দেশের কৃষি খাতের স্বচ্ছতা রক্ষা এবং সাধারণ কৃষকদের অধিকার সুরক্ষার স্বার্থে এই আবেদনটি অনতিবিলম্বে বাতিল করা হোক।”
‎অভিযোগের অনুলিপি সচিব, কৃষি মন্ত্রণালয়, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
‎এ বিষয়ে জানতে চাইলে হরিপুর উপজেলা কৃষি অফিসার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম বলেন,  একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন