ডেঙ্গু কেড়ে নিল বহুমূখী প্রতিভার অধিকারী -বৃষ্টি ঘরামীর জীবন

গতকাল ০২ অক্টোবর ২০২৬ খ্রি:ডেঙ্গু আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর ট্রমা সেন্টারে সেবিকা ও খ্যাতনামা নৃত্য শিল্পী বৃষ্টি ঘরামি। হসপিটালে রোগিদের সেবা দিতে দিতে তিনি নিজেই ডেঙ্গু পজেটিভ হন, এবং গত কয়েকদিন রাজধানীর একটি হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন।দ্রুতই তার প্লাটিলেট কমতে শুরু করে এবং গতকাল রাত ৮ টার তিনি মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমান।তাঁর গ্রামের বাড়ি, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলাধীন নৈয়ারবাড়ী গ্রামে।তিনি সুভাষ ঘরামি ও সন্ধা রানী ঘরামীর দ্বিতীয় সন্তান।আগামী সপ্তাহে তাঁর  বিবাহের দিন স্থির করা হয়েছিল।ডেঙ্গুর করাল থাবায় তাঁর আর নব বধু সাজা হলোনা।এলাকা বাসি বলেন,বহুগুণে গুনানিত্ব বৃষ্টি ঘরামি, যেমন ভালো নাচতে পারতো তেমনি ভালো গান গাইতে পারতো।সদা হাস্যউজ্জল বৃষ্টি ঘরামির এই অকাল প্রয়ান এলাকাবাসী কোনভাবেই মেনে নিতে পারছেনা।এলাকায় চলছে শোকের মাতন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নীলফামারীতে পুলিশ মেধাবৃত্তির নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

নীলফামারীতে পুলিশ মেধাবৃত্তির নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নীলফামারীতে বাংলাদেশ পুলিশ