নড়াইলে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে, থানায় মামলা

নড়াইল সদর উপজেলায় (৪৪) এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রহলাদ খান (৪৮) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনার বৃহস্পতিবার (১ অক্টোবর) সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী গৃহবধূ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাসেল সরোয়ার বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত প্রহলাদ খান লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার গ্রামের মছু খানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিশেষ কাজে প্রহলাদ খানের সাথে নড়াইলে আসেন ওই ভুক্তভোগী গৃহবধূ।পরে ফেরার পথে সদর উপজেলার আউলিয়া ইউনিয়নের তালতলা এলাকায় আসলে প্রহলাদ খান ওই ভুক্তভোগী মহিলাকে তার আত্মীয় গোলাম মোস্তফা অসুস্থ তাকে দেখতে যাওয়ার অনুরোধ করেন। পরে তারা দুইজন গোলাম মোস্তফার বাড়িতে যায়। সেখানে তার একটি ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ভুক্তভোগী মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ওই ভুক্তভোগী মহিলা অসুস্থ হয়ে পড়লে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার অভিযুক্ত প্রহলাদ খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ওই মহিলার কাছে টাকা পাবো সেই কারণে আমার নামে ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বার্তা বাজারকে বলেন, বৃহস্পতিবার এক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে

কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ওই তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীদের এই অর্থদণ্ড প্রদান করেন। কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় ব্যবসায়ী রাজু আহমেদকে ৫ হাজার টাকা, চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা ও দক্ষিণ ভাদার্ত্তীর মো. রেজাউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করা একটি বড় ধরনের অপরাধ। যেই সব ব্যবসায়ীরা এই রকম কাজ করবে তাদের অর্থদণ্ড ও সাজা প্রদান করা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে।