পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগে আবার হামলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে, অভিযোগ সূত্রে জানা যায় – আসামিদের সাথে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলিতেছে, তারই সূত্র ধরে পূর্ব পরিকল্পিতভাবে আসামিগণ নতুন নির্মাণাধীন বিল্ডিং এর দুটি গেট ও ওয়াল  ভাঙচুর করে, এ বিষয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে দ্বিতীয় দফায় হামলাও ভাঙচুর করে বলে স্থানীয়রা জানান ।  অভিযুক্তরা হলেন- কোহেল হাওলাদার পিতা আলাউদ্দিন হাওলাদার, ছানু হাওলাদার পিতা লাল মিয়া হাওলাদার, ইব্রাহিম হাওলাদার হাওলাদার পিতা কোহেল হাওলাদার,  আহাদ হাওলাদার,  পিতা ফজলে হাওলাদার। অভিযোগকারী বাদল হাওলাদার বলেন -আসামিরা পূর্ব আমার স্ত্রীকে মারধর করেছে, আসামিরা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে আজ  আমার বাড়িঘর ভাঙচুর করে, আমার বসত ঘরের প্লাস্টিকের ওয়ার ড্রোপের ভিতরে থাকা বিল্ডিং নির্মাণের ১২ লক্ষ টাকা ও একটি স্বর্ণের আংটি নিয়ে যায়। আসামিরা আমি সহ আমার পরিবারকে হত্যার হুমকি দেয়, আমি দেশবাসী প্রশাসনের  কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী করছি ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন