ভালুকায় সরকারি হাসপাতাল ও পাইলট স্কুল সংলগ্ন দুটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজের উদ্বোধন

ময়মনসিংহের ভালুকা পৌর এলাকার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ ও বহুল প্রতীক্ষিত দুটি সড়কের আরসিসি নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সড়ক দুটি নির্মাণের মধ্য দিয়ে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হতে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা পৌরসভার প্রশাসক মোঃ ইকবাল হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাঈন উদ্দিন, ভালুকা থানা কৃষক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পৌর প্রশাসক মোঃ ইকবাল হোসাইন ও উপস্থিত নেতৃবৃন্দ জানান, ভালুকা পৌরসভার প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের মধ্যে এ দুটি সড়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মধ্যে একটি সড়ক ভালুকা সরকারি ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যাতায়াতের প্রধান মাধ্যম। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে রোগী, অ্যাম্বুলেন্স ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংস্কারকাজ শেষ হলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা হাজারো মানুষের ভোগান্তি পুরোপুরি নিরসন হবে।
অন্যদিকে, দ্বিতীয় সড়কটি ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন হওয়ায় প্রতিদিন শত শত শিক্ষার্থী ও অভিভাবক এ পথে যাতায়াত করেন। সড়ক দুটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে টেকসইভাবে নির্মাণ করা হলে পৌর এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।
উল্লেখ্য জাতীয় ই জিপি পোর্টালের মাধ্যমে ইতিমধ্যে এই দুটি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের গেট পর্যন্ত ১৪৬ মিটার চেইনেজে এবং পাঁচ রাস্তার মোড়ের রায় মার্কেট থেকে হাসপাতাল বিসি সড়ক পর্যন্ত ২১০ মিটার চেইনেজে আরসিসি সড়ক নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, প্রকল্পের সকল আইনি ও দাপ্তরিক টেন্ডার প্রক্রিয়া পূর্বেই সম্পন্ন হয়েছিল। আজ উদ্বোধনের মধ্য দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সরেজমিনে নির্মাণকাজ শুরু করল। দ্রুততম সময়ের মধ্যে মানসম্মত কাজ নিশ্চিত করে সড়ক দুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

লেংঙ্গুর দাসপাড়ায় ব্যতিক্রমী মাদকবিরোধী উদ্যোগ, গ্রামবাসীর ঐক্যবদ্ধ অবস্থান

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের লেংঙ্গুর দাসপাড়া গ্রামে মাদকের বিরুদ্ধে