
চুয়াডাঙ্গা জেলায় ডেঙ্গু জ্বরের জীবাণু বহনকারী এডিস মশা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিনের ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির জন্য পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন।
আজ শনিবার (১০ ইং অক্টোবর) চুয়াডাঙ্গা সদর হসপিটালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিন দিন রোগী বৃদ্ধি পাওয়ায় দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও লাভলী ইয়াসমিন নেতৃত্বে শনিবার সকাল ৯.০০ ঘটিকার সময় দামুড়হুদা উপজেলায় বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু সচেতনতার জন্য একটি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ ক্যাম্পেইন অভিযান পরিচালনা করা হয়।
দামুড়হুদা সদর ইউনিয়নের আয়োজনে এই বিশেষ সচেতনতা ক্যাম্পেইনটির উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন (ইউএনও) তিনি বলেন বাড়ির আঙ্গিনা ও আশপাশের ঝোঁপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন
ডেঙ্গু সচেতনতাই সকলকে সম্পৃক্ত করুন।




