মঠবাড়িয়া সাংবাদিক ফোরামের শুভ আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন

‘সাংবাদিকদের কল্যাণে নিবেদিত প্রাণ’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে ‘মঠবাড়িয়া সাংবাদিক ফোরাম’। একই সাথে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাঈনুল ইসলাম বাবু এবং সঞ্চালনায় ছিলেন আবদুর রাজ্জাক মেহেদী। অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের গঠনতন্ত্র পাঠ করেন এবং প্রস্তাবিত আহ্বায়ক কমিটির নাম উপস্থাপন করেন তাজউদ্দিন আহমেদ টুকু। পরবর্তীতে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মাহবুবুল ইসলাম নান্না-কে আহ্বায়ক এবং তারেক মনোয়ার-কে সদস্য সচিব করে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—তাজউদ্দিন আহমেদ টুকু, মিজানুর রহমান মিজান, আবদুর রাজ্জাক মেহেদী, মাঈনুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিজান (২), আরিফ মল্লিক ও ডলি আক্তার।
কমিটি ঘোষণার পর ‘বাংলা-৫২’ চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান ও মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ফিতা কেটে মঠবাড়িয়া সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সাংবাদিকদের কল্যাণে নিবেদিত প্রাণ—এই বার্তাটি কেবল একটি সাধারণ স্লোগান নয়; এটি গণমাধ্যমের সাহসিকতা ও সত্য প্রতিষ্ঠার পেছনের মানুষদের সুরক্ষার এক সুদৃঢ় অঙ্গীকার। সংবাদকর্মীরা দিন-রাত সমাজের দর্পণ হিসেবে কাজ করে যান। তাই তাঁদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ সুনিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া খান, সাইফুর রহমান রিপন, আরিফ বিল্লাহ, মোঃ ইব্রাহিম, রিয়াজ পহলান, মেহেদী হাসান খান, ইব্রাহিম খলিলুল্লাহ তানভীরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি নিয়ে জার্মানি-ইইউ প্রতিনিধিদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপির সঙ্গে