
অপকর্ম ঢাকতে কার্ড বা পরিচয়পত্র সর্বস্ব সাংবাদিকতা: মঠবাড়িয়ায় পেশাদার গণমাধ্যমকর্মীদের অস্তিত্ব সংকট
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে নিবন্ধিত বিভিন্ন গণমাধ্যমের সংখ্যা ৩,১৪৪টি। তাত্ত্বিকভাবে দেশের প্রতিটি উপজেলায় এই অনুপাত অনুযায়ী সংবাদকর্মীর সংখ্যা উল্লেখযোগ্য হওয়ার কথা থাকলেও, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বর্তমানে নিবন্ধিত ও পেশাদার সাংবাদিকের বাইরেও অপেশাদার ও বিতর্কিত ব্যক্তিদের ভিড় আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সম্প্রতি মঠবাড়িয়া উপজেলায় যত্রতত্র প্রতিনিধি নিয়োগ এবং এ নিয়ে স্থানীয় সচেতন
