
“বাল্যবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হুসাইন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।
আলোচনা সভা ও র্যালিতে উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, পৌর বিএনপি সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল (সিডল), বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর মোঃ আব্দুল কাইয়ুম এবং পৌর মেয়র প্রার্থী মোঃ শরিফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বক্তারা কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে রোধে সর্বস্তরের সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।আয়োজনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সৌজন্যে ঊষা সমাজকল্যাণ সংস্থা



