নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, কারখানার মালিককে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে ‘রুচি আইসক্রিম’ কারখানার মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়েছে। এ সময় কারখানায় তৈরি অস্বাস্থ্যকর আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল ইউনিয়নের এনডব্লিউ বাজারসংলগ্ন কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত আবুল হোসেন (৬৫) সোহাগদল এলাকার আছমত আলীর ছেলে।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের বিষয়টি সামনে আসে। এ ঘটনায় কারখানার মালিককে জরিমানা করার পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক