শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পরিকল্পনার বিকল্প নেই। দুর্যোগের সময় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

বক্তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু প্রশাসন নয়, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি দুর্যোগকালীন করণীয় সম্পর্কে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক