“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস —২০২৬ উদযাপিত

গোপালগঞ্জের মুকসুদপুরে “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস —২০২৬ উদযাপিত হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টবর) সকালে উপজেলা পরিষদ বিজয় সভাক্ষে, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে, সারা দেশের ন্যায় জাতীয় কন্যা শিশু দিবস —২০২৬ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) লাখসানা লাকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ,  পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি সিরু মিয়া, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধান সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক বৃন্দ। আলোচনা অনুষ্ঠানে বক্তারা পারিবারিক জীবনে কন্যা সন্তানের গুরুত্ব, বল্যা বিবাহ বন্ধে প্রয়োজনীয় ব্যাবস্তা, নারী শিক্ষা, এবং কন্যা শিশুদের সুরক্ষা ও পুষ্টির বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে কন্যা শিশুদের সুরক্ষা ও পুষ্টির উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী কন্যা শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন