
চট্টগ্রামের বোয়ালখালীতে গতকাল ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ। গত রাতে
উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালখালী থানার একটি দল রাত্রিকালীন ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর এলাকার একটি পরিত্যক্ত দোকানে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের সত্যতা পেয়ে রাত আনুমানিক সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো— পূর্ব খিতাপচর এলাকার মৃত জালাল আহমদের ছেলে শাফিউল আলম খোকন (৫২) এবং পশ্চিম খিতাপচর এলাকার মোঃ মিয়ার ছেলে মোঃ শাহিন (৪৫)।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত খোকনের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের পলিপ্যাকেটে রক্ষিত মোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা কিনে এনে এলাকায় বেশি দামে বিক্রি করে আসছিল।
এ ঘটনায় বোয়ালখালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
