চকরিয়ায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব, পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের দিকনির্দেশনায় কক্সবাজারের চকরিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমী উপলক্ষে চকরিয়া পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় হরিমন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পরামর্শক্রমে পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়েও খোঁজখবর নেওয়া হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, চকরিয়া প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের নজরদারিতে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হচ্ছে।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হোক—এমন প্রত্যাশা স্থানীয়দের।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‘ছুটি ঘোষণা করুন’, হংকং সিক্সেসে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ে পোস্ট করে ট্রলের শিকার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

শুক্রবার হংকং সিক্সেস ২০২৬-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান।