পূর্বধলা-শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নতুন গাড়ি হস্তান্তর, জরুরি সেবায় গতি বাড়ার আশা

নেত্রকোণার পূর্বধলা থানার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের টহল ও জরুরি সেবা জোরদার করতে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সৌজন্যে একটি নতুন গাড়ি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি, আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-এর নিকট গাড়িটির চাবি হস্তান্তর করেন।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ। নতুন যানবাহন সংযোজনের ফলে শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের জরুরি রেসপন্স, নৈশটহল এবং দূরবর্তী এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছানো অনেক সহজ ও গতিশীল হবে।” এ সময় তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন।

গাড়ির চাবি হস্তান্তরকালে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোঃ মতিউর রহমান, নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) মোঃ সেন্টু মিয়া এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সীতাকুন্ড উপজেলার বাড়বকুণ্ডের আনোয়ারা জুট মিলস গেট এলকায় মাইক্রোবাস উল্টে মা-মেয়ে নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী