বাগেরহাটের শরণখোলায় জুঁই আত্মহত্যা মামলার একমাত্র আসামি গ্রেফতার

গেরহাটের শরণখোলায় জুঁই (৩০) আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি মাসুদ খানকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-৬ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজার এলাকায় অভিযান চালিয়ে মাসুদ খানকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভনে জুঁইকে নিয়ে যাওয়ার পর বিয়ে করতে অস্বীকৃতি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে মাসুদ খানের বিরুদ্ধে। গত ১৭ অক্টোবর জুঁই আত্মহত্যা করেন। এ ঘটনায় তাঁর মা শামসুন্নাহার রুনু আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শরণখোলা থানায় মামলা করেন।

গ্রেফতারের পর মাসুদ খানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পোশাক পরে গানের অনুষ্ঠানে এএসআই, শাস্তি পেয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত

পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব ফেলে পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান