
গাজীপুরের শ্রীপুরে মধ্য রাতে একটি ঝুট গুদামে ভয়াবহ আগুন লাগে। এ সময় একটি মসজিদ, কয়েকটি দোকান ও তুলার গুদাম পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার ওই এলাকায় ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে শ্রীপুর ফায়ার স্টেশন আরও একটি ও রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততোক্ষণে ঝুট ও তুলাম গুদাম, সেনেটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, তুলার গুদাম, ঝুট গুদাম, ভাঙ্গারীর দোকান ও একটি মসজিদ পুড়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল করিম বলেন, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলমান আছে।





